২৪ জুন ২০২৬, বুধবার, ০০:২৩

শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

কৃষক কার্ড ভাইরাল কবির হোসেনের মৃত্যু

কৃষক কার্ড ভাইরাল কবির হোসেনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২২:৪৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কবির হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা গভীর শোকে ভেঙে পড়েছেন।

কবির হোসেনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর কবির হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে।

পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদন্তে তাকে প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজ জমিতে নিয়মিত চাষাবাদ করতেন।

তদন্তে কৃষক পরিচয়ের সত্যতা নিশ্চিত হওয়ার পর বিষয়টি ঘিরে তৈরি বিতর্কেরও অবসান ঘটে।

তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে শোকের প্রতিক্রিয়া দেখা গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন