২২ জুন ২০২৬, সোমবার, ০০:১৬

শিরোনাম
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার

ঘূর্ণিঝড়ে এশিয়ার চার দেশে প্রাণহানি ৯ শতাধিক, নিখোঁজ অনেকেই

ঘূর্ণিঝড়ে এশিয়ার চার দেশে প্রাণহানি ৯ শতাধিক, নিখোঁজ অনেকেই

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৪

ভয়াবহ ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের আঘাতে দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার চারটি দেশ— ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায়—এ পর্যন্ত ৯ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন বহুসংখ্যক এবং হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, গত একসপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে ঝড় ও তার জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়া কমপক্ষে ৪৩৫ জন নিহত এবং অন্তত ৪০৬ জন নিখোঁজ। শ্রীলঙ্কায় কমপক্ষে ৩৩৪ জন নিহত এবং ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। থাইল্যান্ডে কমপক্ষে ১৬২ জন নিহত এবং ৩৫ লাখ মানুষ ক্ষয়ক্ষতির শিকার। এছাড়া মালয়েশিয়ায় ২ জন নিহতের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন