২১ জুন ২০২৬, রবিবার, ২২:৪৩

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টারমারের বিদায়ের ইঙ্গিত দিলেন ট্রাম্প

স্টারমারের বিদায়ের ইঙ্গিত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ২১:১৯

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্পের ভাষ্য, অভিবাসন নীতি এবং উত্তর সাগরের তেলসম্পদ ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্রে স্টারমার গুরুতরভাবে ব্যর্থ হয়েছেন। এ কারণেই তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প পোস্টে লেখেন, “কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন। তিনি অভিবাসন ও জ্বালানি—এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যর্থ হয়েছেন। আমি তার মঙ্গল কামনা করি।”

এর আগে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম পার্লামেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর ব্রিটিশ গণমাধ্যমে স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। একই সঙ্গে ক্ষমতাসীন লেবার পার্টির কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের মধ্য থেকেও নেতৃত্বে পরিবর্তনের দাবি জোরালো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমন এক সময়ে ট্রাম্পের এই মন্তব্য এলো, যখন ইরানকে ঘিরে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন