এনবিআরের ২ কর্মকর্তা বরখাস্তের আদেশ প্রত্যাহার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ২০:৪২
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল ও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশগ্রহণের সময় সাময়িক বরখাস্ত হওয়া আরও দুই কর্মকর্তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এনবিআরের প্রথম সচিব আ আ ম আমীনুল ইহসান খান ও সিঙ্গেল উইন্ডো প্রকল্পে নিয়োজিত অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডুর বরখাস্তের আদেশ প্রত্যাহারের তথ্য জানায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এর আগে ১ মার্চ এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি হয়।
গত মে মাসে এনবিআরকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগ করে প্রজ্ঞাপন জারি করলে এর বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি শুরু করেন সংস্থাটির কর্মকর্তারা।
আন্দোলনের এক পর্যায়ে এসব কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বরত কর্মচারীদের দাপ্তরিক কাজে বাধা দিয়ে সংগঠকদের ভূমিকা পালনের মাধ্যমে দেশের রাজস্ব আহরণ কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়। এরপর এসব কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
দায়েরকৃত অভিযোগের শুনানি শেষে তাদের বিরুদ্ধে লঘুদণ্ড হিসেবে বেতন গ্রেডের প্রারম্ভিক ধাপে তিন বছরের জন্য অবনমিতকরণের লঘুদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাদের সাময়িক বরখাস্ত আদেশ জারি করা হয়।
আরও পড়ুন
- • লেবানন থেকে সরে যেতে ইসরাইলকে কড়া বার্তা ইসমাইল কানির
- • টাঙ্গাইলে নিখোঁজ শিশু সেঁজুতির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
- • ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ, থাকছে বিশেষ চমক
- • শ্রীমঙ্গলে দুই দিনে উদ্ধার দুটি অজগর
- • মৌসুমি বায়ুর প্রভাবে আরও বাড়তে পারে বৃষ্টি
- • চিপসেট সংকট ও খরচ বাড়ায় বাজারে স্মার্টফোনের দাম ঊর্ধ্বমুখী
- • ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার
- • অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে মেসি-দে পল
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
