২২ জুন ২০২৬, সোমবার, ১৩:২৫

শিরোনাম
২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের

সিএমপির ৩ থানার ওসি রদবদল

সিএমপির ৩ থানার ওসি রদবদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ২১:০৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানার ওসি পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে খুলশী থানায় নতুন ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সিএমপি কমিশনার হাসিব আজিজ সই করা এক অফিস আদেশে রদবদলের বিষয়টি জানানো হয়।

আদেশ অনুযায়ী, পাচঁলাইশ মডেল থানার ওসি মো. আব্দুল করিমকে বদলি করে বায়েজিদ বোস্তামী থানায় পাঠানো হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করে সিটিএসবিতে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 সিএমপির লাইনওয়ারের পরিদর্শক মো. আরিফুর রহমানকে খুলশী থানার ওসি করা হয়েছে। 

খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে বদলি করে পাচঁলাইশ মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই অফিস আদেশে আরো রদবদল করা হয়েছে। এর মধ্যে সিএমপির লাইনওয়ারের পরিদর্শক জামিল হোসেন জিয়াকে ডিবি উত্তর, পরিদর্শক জসিম উদ্দিনকে ডিবি দক্ষিণ এবং শহর ও যানবাহন পরিদর্শক সাইফুর রহমানকে টিআই সিটি গেট হিসেবে বদলি করা হয়েছে।

নতুন খুলশী থানার ওসি আরিফুর রহমান এর আগে সদরঘাট থানায় দায়িত্ব পালন করেন। জামিল হোসেন জিয়া ছিলেন ডবলমুরিং থানার ওসি আর জসিম উদ্দিন দায়িত্ব পালন করেছেন চান্দগাঁও থানায়। তাদের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তাদের সিএমপির লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছিল।
 
আরও পড়ুন