পলাতক ডাকাত ধরতে কর্দমাক্ত জমিতে পুলিশের ধাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ২৩:৩০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ বছর ধরে আত্মগোপনে থাকা আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ ওরফে মোরশেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা এলাকার নিজ বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুর্শিদ ধানক্ষেতে ঝাঁপ দিলেও ধাওয়া করে কাদা মাখা অবস্থায় তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মুর্শিদ কেনা এলাকার চেনু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে ২০১৫ সালের একটি ডাকাতি মামলাসহ চুরি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মোট ৩টি মামলা রয়েছে। আদালত থেকে ওয়ারেন্ট জারি হওয়ার পর দীর্ঘ এক দশক ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ঘেরাও করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর উদ্দেশ্যে অন্ধকার ধানক্ষেতে নেমে পড়ে। পুলিশ সদস্যরাও পিছু না হটে কাদার মধ্যে নেমে দীর্ঘক্ষণ ধস্তাধস্তির পর তাকে নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ডাকাত মুর্শিদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে ।
আরও পড়ুন
- • বিয়ের খবর নিশ্চিত করলেন আমির খান
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
