০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:২১

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

টানা ২ দিন রোজা রেখেছিলেন রোনালদো

টানা ২ দিন রোজা রেখেছিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০৪

২০২৩ সালের শুরুতে ইউরোপীয় ক্লাব ফুটবলের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটিতে যাওয়ার পর থেকেই রোনালদোর মধ্যে কিছু ভিন্নতা চোখে পড়েছে। কখনো কখনো তাকে ঐতিহ্যবাহী সৌদি পোশাক জোব্বা পরতেও দেখা গেছে।

এবার রোনালদোকে নিয়ে আরো চমকপ্রদ তথ্য সামনে এনেছেন আল নাসরের সাবেক ফুটবলার শায়ে শারাহিলি। তার দাবি, সৌদি সংস্কৃতি ও রোজার অভিজ্ঞতা বোঝার আগ্রহ থেকে গত রমজানে টানা ২ দিন রোজা রেখেছিলেন রোনালদো।

সম্প্রতি থমানইয়াহ স্পোর্টসের সঙ্গে আলাপকালে শারাহিলি সৌদি প্রো লিগে আরব ও বিদেশি খেলোয়াড়দের রমজানকালীন অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। তিনি জানান, আরব খেলোয়াড়দের জন্য রোজা রেখে খেলা তুলনামূলক সহজ হলেও বিদেশি খেলোয়াড়দের জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং।

শারাহিলির ভাষায়, ‘রমজানে খেলা সহজ নয়। তবে আরব খেলোয়াড়রা এতে অভ্যস্ত। বিদেশি খেলোয়াড়দের জন্য খাবার, ঘুম ও দৈনন্দিন রুটিন ঠিক রাখা কঠিন হয়ে পড়ে।’

এরপরই তিনি বলেন, ‘মুসলিম না হয়েও ব্যক্তিগত কৌতূহল থেকে রোনালদো গত বছর রমজানে ২ দিন রোজা রাখার সিদ্ধান্ত নেন। তবে দ্রুতই তিনি বুঝতে পারেন, রোজা রেখে পেশাদার ফুটবলারের ব্যস্ত জীবন সামলানো মোটেও সহজ কাজ নয়।’

শারাহিলি আরো বলেন, ‘কয়েকজন খেলোয়াড় মনে করেন, রোজা শরীরের জন্য উপকারী হতে পারে। তবে বিষয়টি ব্যক্তিভেদে ভিন্ন।’

উল্লেখ্য, আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি আছে রোনালদোর। 
 
আরও পড়ুন