অন্যের জন্য উপহার কিনতেই আনন্দ পান ‘মিউজিক সুপারস্টার’
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬, ০০:৪২
ঈদ উৎসব এলে মানুষ কেনাকাটায় ডুবে যান। কিন্তু তার বিপরীত অবস্থান সংগীতশিল্পী আসিফ আকবরের। মার্কেটে যাওয়া, কেনাকাটা করার অভ্যাস তার নেই বললেই চলে! তার ভাষায়—“শপিংয়ে যাওয়ার অভ্যাস আমার নাই।”
সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে আসিফ আকবর বলেন, “গিফট পাওয়ার ক্ষেত্রে আমি খুব লাকি। ছোটবেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে ভূপাতিত হয়েও নতুন জীবন পেয়েছি। এই কারণে পরিবারের সবার সফট কর্নার আছে আমার প্রতি। আমাদের পরিবারের ব্যাপ্তি মাশাআল্লাহ্, প্রত্যেক সদস্যের কাছেই আমার জন্য ভালোবাসা আলাদা আলাদা। এখানে বদমেজাজ বা একরোখা স্বভাব তাদের বিবেচ্য বিষয় নয়। গানে ক্যারিয়ার হওয়ার পর পরিস্থিতি আরো বদলে গেল।”
কেনাকাটা করতে যাওয়ার অভ্যাস নেই আসিফ আকবরের। তা স্মরণ করে এই শিল্পী বলেন, “শপিংয়ে যাওয়ার অভ্যাস আমার নাই। যে কারণে নিজের কিংবা পরিবারের অন্য কারো জন্য কিছুই কেনা সম্ভব হয় না। তবে বিদেশে সময় পেলে একটু শপিং হয়। দামি জিনিসের প্রতি আকর্ষণ নাই, কাজ চললেই হ্যাপি। শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক।”
ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে উপহার পেয়ে থাকেন আসিফ আকবর। তা জানিয়ে তিনি বলেন, “সাউন্ডটেক চীফ সুলতান মাহমুদ বাবুল ভাই বিগত ২৫ বছর ধরে প্রতি ঈদে আমার পরিবারকে গিফট দিতে ভুলেন না। ধ্রুব মিউজিক স্টেশনের ধ্রুব গুহ দাদা আর বাংলাঢোলের এনামুল হকের উপহার পাই রুটিনমাফিক। আমার মামনি ফাতেমা প্রিসিলা নিউ ইয়র্ক থেকে আই ফোন পাঠায়, আর চিন্তা কিসের!”
খানিকটা ব্যাখ্যা করে আসিফ আকবর বলেন, “প্রিসিলার বাবা ডাক্তার আতিক আমার বন্ধু, রোগশোক সব তিনিই দেখভাল করেন। বন্ধুবান্ধব, ভাইবোন, ফ্যানস, প্রেমিকা (!) এবং শুভাকাঙ্খীদের গিফটেই আমি স্বয়ংসম্পূর্ণ। সঙ্গে চলা নেটিজেনদের মন্তব্য—‘আমি নাকি একটা জীবন ফাওয়ের উপর কাটাই দিলাম!’ উপহারে নেই বিষ, নেই হিংসা, আছে শুধু ভালোবাসা। এজন্য সব দাওয়াতে আমি চলে যাই উপহার হিসেবে, মার্কেটে গিয়ে গিফট কিনতে পারি না; তাই নিজেই গিফট হয়ে যাই। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন। ঈদ মোবারক।”
আরও পড়ুন
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
