অনশনের ৫৭ ঘণ্টা পার: দাবি আদায়ে অনড় শিক্ষার্থীদের সামনে ভিসি
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০০:২২
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হয়েছে।
অনশনের ৫৭ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর শুক্রবার (১০ এপ্রিল) রাতে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নিতে সেখানে যান উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তবে উপাচার্যের অনুরোধ সত্ত্বেও দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে উপাচার্য রাজু ভাস্কর্যে গিয়ে অনশনরত তিন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা এবং প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনশনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গুম প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপন। উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এটি একটি রাজনৈতিক ইস্যু এবং এর ফয়সালা সংসদে হবে। অভিভাবক হিসেবে আমি চাই না শিক্ষার্থীরা অসুস্থ থাকুক।” তিনি তাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে অনশন ভাঙার অনুরোধ জানান।
তবে উপাচার্যের এই বক্তব্যকে ‘বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান’ করেছেন অনশনকারী সাদিক মুনওয়ার মুনেম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটিকে রাজনৈতিক ইস্যু বলা গণমানুষের দাবির প্রতি অবমাননা। মুনেম আরও অভিযোগ করেন, উপাচার্য মাত্র কয়েক মিনিট অবস্থান করে দায়সারাভাবে চলে গেছেন, যা তাঁদের দাবির প্রতি অশ্রদ্ধার শামিল।
উল্লেখ্য, গত বুধবার থেকে ঢাবির মো. সাদিক মুনওয়ার মুনেম, সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন শাহীন অনশনে বসেছেন। মেডিকেল টিম জানিয়েছে, দীর্ঘ সময় অনাহারে থাকায় তাঁদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
আরও পড়ুন
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
