১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৪৯

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?

মেসিদের বিশ্বকাপ একাদশ প্রায় চূড়ান্ত, স্কালোনির চমক কোথায়?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ০১:৩২

বিশ্বকাপ মিশন শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি মূল একাদশের বেশিরভাগ জায়গা ঠিক করলেও কয়েকটি পজিশন নিয়ে এখনো রয়েছে কিছু ভাবনা।

আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় স্বস্তির খবর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ঘিরে। হাতের আঙুলে চোট নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানো এই তারকা গোলরক্ষক প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। তবে বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ এবং আলজেরিয়ার বিপক্ষে প্রথম একাদশেই থাকার সম্ভাবনা প্রবল।

রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরোর খেলা প্রায় নিশ্চিত। তার সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজ থাকবেন বলেই ধারণা করা হচ্ছে। তবে তিনি সেন্টার ব্যাকে খেলবেন নাকি বাম প্রান্তে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চোটের কারণে নিকোলাস তালিয়াফিকো ছিটকে যাওয়ায় রক্ষণে বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছেন নিকোলাস ওটামেন্দি ও ফাকুন্দো মেদিনা। ডান প্রান্তে গনসালো মন্তিয়েল কিছুটা এগিয়ে থাকলেও নাউয়েল মলিনাও লড়াইয়ে রয়েছেন।

মাঝমাঠে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে আক্রমণভাগকে সহায়তা করার দায়িত্বে থাকতে পারেন থিয়াগো আলমাদা। দীর্ঘদিনের অভিজ্ঞ তারকা আনহেল দি মারিয়ার বিদায়ের পর এই ভূমিকায় আলমাদার ওপরই আস্থা রাখছেন স্কালোনি।

আক্রমণে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে দেখা যেতে পারে লাউতারো মার্টিনেজকে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা এই ফরোয়ার্ডকে শুরু থেকেই মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে চোট কাটিয়ে ফিরলেও হুলিয়ান আলভারেজকে প্রথম একাদশে নয়, বরং ম্যাচের প্রয়োজন অনুযায়ী বদলি হিসেবে ব্যবহার করার ভাবনা রয়েছে কোচিং স্টাফের।

সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে শক্তিশালী একটি দল নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। সমর্থকদের প্রত্যাশা, আলজেরিয়ার বিপক্ষে জয় দিয়েই শিরোপা রক্ষার মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা।

সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ; নাউয়েল মলিনা অথবা গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্দি অথবা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

আরও পড়ুন