০.০২ সেকেন্ডে থামল ইমরানুরের স্বপ্ন
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২২:৫৯
১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের পুরুষদের ১০০ মিটারে লড়াকু পারফরম্যান্স দেখালেও অল্প ব্যবধানে থেমে গেছে তার অভিযান।
রোববার প্রথম রাউন্ডের নবম হিটে লেন-২ থেকে দৌড় শুরু করেন ইমরানুর। তিনি ১০.৩৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে ফিনিশ করেন। তার রিঅ্যাকশন টাইম ছিল ০.১৫৪ সেকেন্ড এবং দৌড়ের সময় বাতাসের গতি ছিল +০.৯ মিটার/সেকেন্ড।
একই হিটে ত্রিনিদাদ ও টোবাগোর ও. লুইস ১০.১৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের আর. ব্রাথওয়েট ১০.৩৭ সেকেন্ডে দ্বিতীয় স্থান দখল করেন। ফলে মাত্র ০.০২ সেকেন্ডের ব্যবধানে তৃতীয় হওয়ায় সরাসরি সেমিফাইনালের টিকিট হাতছাড়া হয় ইমরানুরের।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে প্রতিনিধিত্ব করে আসা ইমরানুর এ আসরেও ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিটে শেষ পর্যন্ত সেমিফাইনালে ওঠার লক্ষ্য পূরণ হয়নি তার।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
