১৯ জুন ২০২৬, শুক্রবার, ০৭:১১

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচার, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৫

শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ময়লার গাড়িতে করে সরকারি ওষুধ পাচারের সময় এক পরিচ্ছন্ন কর্মী ও ডোমের সহকারীকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে হাসপাতালের ময়লা বহনকারী ভ্যানগাড়িতে করে ওষুধ বাইরে নেওয়ার চেষ্টা করলে তুবেল হরিজন (৩৫) ও ইবাদুল মিয়া (৫৫) নামে দুই কর্মীকে গ্রেফতার করা হয়।

আনসার সদস্য জানান, ময়লা বহনকারী একটি ভ্যান হাসপাতালে থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে তা তল্লাশি করা হয়। প্রথমে তল্লাশিতে বাধা দেওয়া হলে ও পরবর্তীতে বস্তা খুলে দেখা যায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ লুকানো রয়েছে। উদ্ধারকৃত ওষুধের মধ্যে প্রায় ৯ হাজার পিস ভিটামিন ট্যাবলেট, সিরিঞ্জ ও সরকারি সিলযুক্ত অন্যান্য সামগ্রী ছিল।

ঘটনার পর আনসার সদস্য পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওষুধসহ দুই পরিচ্ছন্নকর্মীকে গ্রেফতার করে। 

পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, হাসপাতালের ফার্মেসিতে কর্মরত বিকাশ কুমার তাদের এসব ওষুধ বাইরে নেওয়ার নির্দেশ দেন।

হাসপাতালের ফার্মেসিতে কর্মরত বিকাশ কুমারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। 

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন