ডেঙ্গু দমনে কাল থেকে সারাদেশে অভিযানে নামছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০০
ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে সরকার জোরালোভাবে মাঠে নামবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ডেঙ্গু মশার বিস্তার বাড়ছে। এই পরিস্থিতি প্রতিরোধ করতে এখন থেকেই প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে সরকার। কাল থেকে আমরা মশার উৎপত্তিস্থল নিধন এবং জনসচেতনতা তৈরির কাজ পুরোদমে শুরু করবো।’ তিনি উল্লেখ করেন, মশা যেন বংশবিস্তার করতে না পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘মশার সৃষ্টিস্থলে নিধন কার্যক্রম চালানোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাসাবাড়িতে খোলা কন্টেইনার, পরিত্যক্ত গাড়ির টায়ার বা ডাবের খোসায় জমে থাকা পানি থেকেই মশার জন্ম হয়। এসব বিষয়ে নাগরিকরা সচেতন না হলে শুধু অফিসের লোক দিয়ে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। জনগণের সক্রিয় সহযোগিতা এখানে অত্যন্ত প্রয়োজন।’
সাখাওয়াত হোসেন আরও জানান, ডেঙ্গু দমনের পাশাপাশি চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁর মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মশা নিধনে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
আরও পড়ুন
- • অবিভক্ত বাংলাকে পাকিস্তানে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: নরেন্দ্র মোদি
- • জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানির সুযোগ ইরানের
- • চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী
- • দেশে প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু মুন্সিগঞ্জ কারাগারে
- • উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, সিলেটেও ঝুঁকি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
