চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির জিরো টলারেন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ২০:০৭
চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স' গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (২ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে দেশের সকল জেলার পুলিশ সুপারদের (এসপি) সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
আইজিপি বলেন, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বন্ধে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে হবে। বিশেষ করে মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বরদাশত করা হবে না। এ লক্ষ্যে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন তিনি।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার তাগিদ দিয়ে পুলিশ প্রধান বলেন, ঈদে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে এবং উৎসব শেষে ফিরে আসতে পারেন, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।
থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘থানায় আসা মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, যাতে তারা সেবা নিয়ে হাসিমুখে ফিরতে পারেন। মানুষের সাথে সদাচরণের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে এবং কোনোভাবেই নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না।’
আরও পড়ুন
- • সাভারে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
- • পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য: জেডি ভ্যান্স
- • যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি জীবনদর্শন: মেয়র শাহাদাত
- • ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘আবারও হামলা চালাব’
- • মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে
- • কয়েকদিনের আগুনে জরুরি অবস্থা, আতঙ্কে লস অ্যাঞ্জেলেস
- • হরমুজের টোল যুক্তরাষ্ট্রের ইরানের নয়: ট্রাম্প
- • বিশ্বকাপের পরই অবসর? ইমাম হতে চান মাজরাউই
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
