১৯ জুন ২০২৬, শুক্রবার, ০০:১১

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

পঞ্চগড়ে গ্রেপ্তার আলোচিত পকেটমার

পঞ্চগড়ে গ্রেপ্তার আলোচিত পকেটমার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০১:১১

পঞ্চগড়ের বোদা পৌর মার্কেটে হবিবর রহমান (৫০) নামে এক ব্যক্তির পকেট থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত পকেটমারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় নীলফামারীতে র‌্যাব-১৩, সিপিসি-২ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির।

গ্রেপ্তার আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ার (৪০) পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার চিড়াকুটি এলাকার মৃত হিমায়েদ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গত ১১ মার্চ হবিবর রহমান (৫০) পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে বোদা পৌর মার্কেটে যান। একটি দোকানে জামাকাপড় দেখার সময় নিতাই আনোয়ার কৌশলে হবিবর রহমানের পাঞ্জাবির পকেট থেকে ঈদের কেনাকাটার জন্য আনা ১৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে টাকা না পেয়ে ঈদের কেনাকাটার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। পরে চুরির ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সেই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা তৈরী হয়।

কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এলে ওই পকেটমারকে ধরতে অভিযান চালানো হয়।

অভিযানে দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন