কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, আহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ২২:২৭
কুমিল্লার বুড়িচংয়ে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির (৫৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর তেল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির দেবীদ্বার উপজেলার ৩ নম্বর রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী আব্দুল আজিজ ব্যাপারীর ছেলে। তিনি রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, ময়নামতি থেকে দেবীদ্বারগামী একটি সিএনজির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয় সূত্র জানা যায়, পারিবারিক বিরোধের জেরে হুমায়ুন কবির ও আনিস মেম্বারের মধ্যে আদালতে পাল্টাপাল্টি মামলা চলছিল। পরে সামাজিক সালিসের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। মঙ্গলবার আদালতে আপস-মীমাংসার আবেদন শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
রসুলপুর ইউনিয়নের সাবেক মেম্বার মো. ফজর আলী জানান, আদালত থেকে ফেরার সময় আনিস মেম্বার কুমিল্লায় থেকে যান। পরে একই পরিবারের সদস্যরা সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন।
সিএনজিতে ছিলেন হুমায়ুন কবির, তার স্ত্রী লাকী আক্তার (৪৫), মেয়ে স্বর্ণা আক্তার (১৯), চাচাতো ভাই মো. আজিম উদ্দিন (৩৫), মো. আতিকুর রহমান (৪০) এবং সিএনজি চালক।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে হুমায়ুন কবির মারা যান।
ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল মমিন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় জড়িত সিএনজি ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
