জ্বালানি সংকটের মুখে পাকিস্তানে বিনামূল্যে সরকারি গণপরিবহন সেবা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০১:০০
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির আকাশচুম্বী দামের প্রেক্ষাপটে পাকিস্তানে তেলের দাম একলাফে অনেকটা বাড়ানো হয়েছে। এর ফলে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে দেশটির রাজধানী ইসলামাবাদ এবং সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে আগামী এক মাস সরকারি গণপরিবহন সেবা বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
শুক্রবার (৩ এপ্রিল) পাকিস্তানি সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ এবং ডিজেলের দাম ৫৪.৯ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এই আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে এবং পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আগামীকাল (শনিবার) থেকে পরবর্তী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব সরকারি গণপরিবহন সাধারণ মানুষের জন্য বিনামূল্যে করে দেওয়া হবে।’ এই উদ্যোগে সরকারের ওপর প্রায় ৩৫ কোটি রুপি (সাড়ে ১২ লাখ ডলার) ব্যয়ের বোঝা চাপবে।
একইভাবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফও সরকারি গণপরিবহনের যাতায়াত খরচ মওকুফ করেছেন। পাশাপাশি ট্রাক ও বাসের জন্য বিশেষ ভর্তুকি ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী পরিবহন অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন বর্ধিত তেলের দামের প্রভাব সাধারণ যাত্রী ও ভোক্তাদের ওপর না পড়ে। তিনি বলেন, ‘পরিস্থিতির উন্নতি হওয়া মাত্রই আমরা জনগণকে এই অর্থনৈতিক বোঝা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’
সিন্ধু প্রদেশেও প্রাদেশিক সরকার মোটরসাইকেল আরোহী এবং ক্ষুদ্র কৃষকদের জন্য একই ধরনের ভর্তুকি প্যাকেজ ঘোষণা করেছে।
আরও পড়ুন
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা
- • গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, জানালেন চিকিৎসকরা
- • বাইক দুর্ঘটনায় আহত জোভান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
