বরিশালে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ২০:০০
বরিশালের গৌরনদীতে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা তেলবাহী একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালকের তাৎক্ষণিক সিদ্ধান্তে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাম্পটি।
রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদীর নাহার সিনেমা হলসংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্র জানায়, পদ্মা ডিপো থেকে পেট্রলবোঝাই একটি লরি তেল সরবরাহের জন্য স্টেশনটিতে প্রবেশ করে। পাম্পে অবস্থানকালে হঠাৎ করেই লরিটিতে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ অবস্থায় লরির চালক ঝুঁকি নিয়ে দ্রুত জ্বলন্ত গাড়িটি স্টেশন চত্বর থেকে বের করে গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মাঝামাঝি স্থানে নিয়ে যান। এতে আগুন স্টেশনের মূল তেলের ট্যাংকে ছড়িয়ে পড়তে পারেনি। সম্ভাব্য বড় ধরনের বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, চালকের উপস্থিত বুদ্ধির কারণে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
