১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২১:০৮

শিরোনাম
নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিতে নতুন সমীকরণ সেনাবাহিনীকে আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান

বিজেপি সভাপতিকে তারেক রহমানের চিঠি

বিজেপি সভাপতিকে তারেক রহমানের চিঠি

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ২২:৪৭

দীর্ঘদিনের রাজনৈতিক জড়তা কাটিয়ে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে দিল্লিতে এক ঘরোয়া বৈঠকের মাধ্যমে এই চিঠি হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউয়ালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দিল্লি সফরের মাঝেই এই উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগটি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এই গুরুত্বপূর্ণ চিঠিটি বিজয় চোথাউওয়ালের হাতে তুলে দেন। এ সময় বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ও আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়াও উপস্থিত ছিলেন। বিজয় চোথাউয়ালে তাঁর পোস্টে লিখেছেন, “বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে আমার ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে। এ সময় তিনি বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনকে লেখা তারেক রহমানের একটি চিঠি আমার হাতে তুলে দিয়েছেন।”

আরও পড়ুন