১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:০১

শিরোনাম
গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিতে নতুন সমীকরণ সেনাবাহিনীকে আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

৩৩ বছর পর ফিরছে ‘খলনায়ক রিটার্নস’

৩৩ বছর পর ফিরছে ‘খলনায়ক রিটার্নস’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০১:০১

বলিউডে অ্যান্টি-হিরো চরিত্রের ধারা বদলে দেওয়া আলোচিত সিনেমা ‘খলনায়ক’ আবার ফিরছে নতুন রূপে। ১৯৯৩ সালের সেই সুপারহিট ছবির সিক্যুয়াল হিসেবে আসছে ‘খলনায়ক রিটার্নস’।

অভিনেতা সঞ্জয় দত্ত সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে লিখেছেন, “কিছু গল্প শেষ হয় না... সেগুলো নতুন করে শুরু হয়। খলনায়ক রিটার্নস।”

ফার্স্ট লুকে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় গান ‘খলনায়ক হুঁ ম্যায়’-এর আবহসংগীত, যা ভক্তদের মাঝে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত মূল ‘খলনায়ক’ পরিচালনা করেছিলেন সুভাষ ঘাই। সিনেমাটিতে সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ। অপরাধী বাল্লু, তাকে ধরতে মরিয়া পুলিশ অফিসার রাম এবং ছদ্মবেশী গঙ্গাকে ঘিরে টানটান উত্তেজনার গল্প আজও দর্শকের মনে জায়গা করে আছে।

ছবিটি শুধু জনপ্রিয়ই হয়নি, সে সময়ের অন্যতম সর্বোচ্চ আয়কারী ব্লকবাস্টারেও পরিণত হয়েছিল।

সঞ্জয় দত্ত অভিনীত বাল্লু চরিত্রটি ছিল ব্যতিক্রমী। তিনি শুধু একমাত্রিক ভিলেন ছিলেন না; চরিত্রটির মধ্যে ছিল আবেগ, ক্ষত আর মানবিকতার ছাপ। এ কারণেই বলিউডে সফল অ্যান্টি-হিরো চরিত্রগুলোর মধ্যে এটি অন্যতম হিসেবে বিবেচিত হয়।

সিনেমার গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ এবং ‘খলনায়ক হুঁ ম্যায়’ আজও সমান জনপ্রিয়।

মজার বিষয় হলো, ১৯৯৩ সালে সিনেমাটি মুক্তির সময় সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবন ছিল নানা বিতর্কে ঘেরা। সেই প্রতিকূলতার মধ্যেও ছবিটি বক্স অফিসে ইতিহাস গড়েছিল। এবার ৩৩ বছর পর নতুন প্রেক্ষাপটে ‘বাল্লু’ কীভাবে ফিরে আসেন, সেটিই এখন দর্শকদের সবচেয়ে বড় কৌতূহল।

আরও পড়ুন