'রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করেছি'
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ২৩:৪৬
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাষ্ট্রপতি যেই হোন না কেন, তিনি একটি প্রতিষ্ঠান। কোনো ব্যক্তি নয়, আমরা আমাদের প্রয়োজনে সেই প্রতিষ্ঠানকেই রক্ষা করেছি।’
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমরা সংবিধানকে ধরে রাখার জন্য চেষ্টা করেছি। ‘হ্যাঁ’ আমরা করেছি , কারণ এই সংবিধান আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। এই সংবিধান আমাদের আবেগের সঙ্গে জড়িত, এই সংবিধান ১৯৭১ সালের লাখ লাখ শহীদের রক্তে সঙ্গে জড়িত। এই সংবিধানের জন্য আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি। এটা একটা স্বাধীন বাংলাদেশের সংবিধান। ”
মির্জা ফখরুল বলেন, ‘সালাহউদ্দিন সাহেব (সালাহউদ্দিন আহমদ) অত্যন্ত সত্য কথা বলেছেন, যে আজকে রাষ্ট্রপতির ব্যাপারে আমরা কথা বলছি। রাষ্ট্রপতি যেই হোন না কেন, তিনি একটা ইনস্টিটিউশন। কোনো ব্যক্তি নয়, সেই প্রতিষ্ঠানকেই আমরা রক্ষা করেছি, আমাদের প্রয়োজনে। কারণ ৫ আগস্টের পরে যদি এই রাষ্ট্রপতি না থাকতেন, তাহলে এই রাষ্ট্রে একটা অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি হতো। সেই সময়ে আমরা আমাদের দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে পারতাম কি না সেটা সন্দেহ আছে।’
আরও পড়ুন
- • নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর
- • ১৪ বছরেও শেষ হয়নি সাগর-রুনি হত্যা তদন্ত
- • যুদ্ধের পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা
- • গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর
- • আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির
- • 'দশজন খেলোয়াড়, একজন স্ট্যাচু', বিশ্ব মিডিয়ায় রোনালদোকে তিরস্কার
- • রোহিঙ্গাদের জন্য ইইউ’র ১৯৮ কোটি টাকার সহায়তা
- • কিউএস র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ে ৪টিই বেসরকারি বিশ্ববিদ্যালয়
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
