চিফ হুইপের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ২০:০৭
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনাইটেড ন্যাশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর প্রতিনিধি দল।
সোমবার ( ৬ মে) চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনিষ্ঠত হয়। এসময় প্রতিনিধি দলে ছিলেন ইউএনডিপি’র সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপভিচ ও প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান।
সাক্ষাৎকালে তাঁরা স্ট্রেংদেনিং পার্লামেন্ট, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট , দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক স্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন ও সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে পরিবেশগত ও অর্থনৈতিক নানাবিধ সমস্যা রয়েছে। বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরণের অর্থনৈতিক সহায়তা প্রদান করে যাচ্ছে। সরকার পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপন ও খাল খননের মত কর্মসূচী গ্রহণ করেছে।’
তিনি আরো বলেন, ‘গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে। সংসদে বিরোধী দল ও সরকারী দল ঐকমত্য পোষণ করলে অনেক সমসস্যার সমাধান হয়ে যায়। জ্বালানী বিষয়ক বিশেষ কমিটি গঠনের ফলে দেশে জ্বালানী সমস্যার সমাধান হয়েছে।’
প্রতিনিধি দলের ড্রাগন পপভিচ বলেন, ‘ইউএনডিপি সংসদ সদস্য ও জনগণের মাঝে সেতুবন্ধনে সহায়ক ভূমিকা রাখতে পারে। সংসদকে আরো বেশি কার্যকর করতে জাতীয় সংসদ ও ইউএনডিপি একসাথে কাজ করতে পারে।’
আরও পড়ুন
- • ১৪ বছরেও শেষ হয়নি সাগর-রুনি হত্যা তদন্ত
- • যুদ্ধের পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা
- • গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর
- • আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির
- • 'দশজন খেলোয়াড়, একজন স্ট্যাচু', বিশ্ব মিডিয়ায় রোনালদোকে তিরস্কার
- • রোহিঙ্গাদের জন্য ইইউ’র ১৯৮ কোটি টাকার সহায়তা
- • কিউএস র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ে ৪টিই বেসরকারি বিশ্ববিদ্যালয়
- • ৬ বছর পর স্কুলে ফিরল 'ভর্তি পরীক্ষা পদ্ধতি'
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
