১৭ জুন ২০২৬, বুধবার, ১৬:০৫

শিরোনাম
দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ

আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ২০:৫৪

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা শুধু বই মুখস্থ করা বা জিপিএ-৫ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের জন্য একটি আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের লক্ষ্যে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সোনারগাঁ এলাকায় শিক্ষা অবকাঠামো সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে একটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে, যা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নতুন বই বিতরণ কার্যক্রম সময়মতো সম্পন্ন করা হবে এবং ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষার মানোন্নয়নে সরকার ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে শিক্ষকদের পাঠদান কার্যক্রম মনিটরিং করা হবে।

শিক্ষক সংকট ও মামলা জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় শিক্ষক নিয়োগসহ বিভিন্ন কার্যক্রম আদালতের স্থগিতাদেশ ও মামলা জটের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভবন উদ্বোধনের পর শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন