শিক্ষক বদলিতে নতুন নীতিমালা, সিদ্ধান্ত নেবে স্থানীয় কমিটি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৬:২৮
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি প্রক্রিয়া এখন থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিচালিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার রাজধানীর শেরাটন হোটেলে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে গঠিত কমিটির কাছে শিক্ষকরা বদলির আবেদন জমা দেবেন। এসব কমিটি প্রতি মাসে বৈঠক করে আবেদনগুলো পর্যালোচনা করবে এবং বদলি অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, অতীতে শিক্ষকদের বদলি কেন্দ্র করে বড় ধরনের সিন্ডিকেট ও দুর্নীতির সুযোগ তৈরি হয়েছিল। এ কারণে সরকার নতুন নীতিমালা গ্রহণ করেছে, যাতে বদলি প্রক্রিয়াকে স্থানীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা যায়।
ববি হাজ্জাজ জানান, উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে একটি কমিটি কাজ করবে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাড়াও আরও সদস্য থাকবেন। একইভাবে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের অধীনে কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাসে একবার কমিটি বসবে। ওই সময় যতগুলো আবেদন আসবে, সেগুলো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বদলি অনুমোদন করা হবে কি না।”
প্রতিমন্ত্রীর ভাষ্য, এই উদ্যোগের মাধ্যমে বদলি প্রক্রিয়ায় দুর্নীতির সুযোগ কমিয়ে আনা সম্ভব হবে।
‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস (ইএসএ)’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া অনুষ্ঠানে শিক্ষাবিদ, ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
এর আগে প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দিষ্ট সময়ে অনলাইনে বদলির আবেদন আহ্বান করত। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদন যাচাই করে জেলা পর্যায়ে পাঠাতেন এবং শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদনের মাধ্যমে বদলি কার্যকর হতো।
আরও পড়ুন
- • যমজ দুই ভাইয়ের বিয়ে যমজ দুই বোনকে, দেখতে ভিড় বিয়েবাড়িতে
- • ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রও থাকত না’-বিতর্কিত মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
- • জম্মু-কাশ্মীরে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে,আহত ৪ ভারতীয় সেনা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বিশ্বকাপে শক্ত অবস্থানে আর্জেন্টিনা, পরবর্তী লড়াই অস্ট্রিয়ার সঙ্গে
- • দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
- • বাজুসের নতুন ঘোষণায় ফের বাড়ল স্বর্ণের দাম
- • দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
