বিগত সালে এসএসসিতে ১৮৫টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি
শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৮:৩৫
বিগত ২০২৪ ও ২০২৫ সালে দেশের ১৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
রবিবার (১৪ জন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
শিক্ষামন্ত্রী জানান, বিগত ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত সর্বমোট ১৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি বলেন, শতভাগ অকৃতকার্য ফলাফলপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পদক্ষেপ গুলো হলো— সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহকে বিশেষ পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে: প্রতিষ্ঠান প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও একাডেমিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে; দুর্বল ফলাফলের কারণ চিহ্নিত করতে নিয়মিত পরিদর্শন ও মনিটরিং জোরদার করা হয়েছে; শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরূপণ ও রেমিডিয়াল/ক্যাচ-আপ শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে; শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে ফলাফলের ধারাবাহিক মূল্যায়ন ও তদারকি কার্যক্রম চলমান রয়েছে।
সরকারের লক্ষ্য হলো কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন ধারাবাহিকভাবে শূন্য পাসের অবস্থায় না থাকে এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • যমজ দুই ভাইয়ের বিয়ে যমজ দুই বোনকে, দেখতে ভিড় বিয়েবাড়িতে
- • ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রও থাকত না’-বিতর্কিত মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
- • জম্মু-কাশ্মীরে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে,আহত ৪ ভারতীয় সেনা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বিশ্বকাপে শক্ত অবস্থানে আর্জেন্টিনা, পরবর্তী লড়াই অস্ট্রিয়ার সঙ্গে
- • দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
- • বাজুসের নতুন ঘোষণায় ফের বাড়ল স্বর্ণের দাম
- • দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
