রাজশাহী শিক্ষাবোর্ডের ৩৫ কলেজে শতভাগ ফেল
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫, ১৩:৪১
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৩৫টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ফলাফল শতভাগ ফেল। মোট ২২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ১১টি কলেজ নাটোর জেলায়। এছাড়া রাজশাহীতে ৫টি, সিরাজগঞ্জে ৪টি, নওগাঁয় ৬টি, পাবনায় ৩টি, জয়পুরহাটে ৩টি, বগুড়ায় ২টি এবং চাঁপাইনবাবগঞ্জে ১টি কলেজ রয়েছে।
কিছু কলেজে মাত্র একজন কিংবা দুইজন পরীক্ষার্থী ছিল, যার মধ্যে ৬টি কলেজে একজন করে ও ১২টি কলেজে দুইজন করে পরীক্ষার্থী অংশ নেয়।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন . ম. মোফাখখারুল ইসলাম জানান, এসব প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণ জানতে তদন্ত করা হবে। এ বছর রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ, যা গত বছরের (৮১.২৪%) তুলনায় অনেক কম। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১০,১৩৭ জন, আর ফেল করেছে ৩২,৬৩৮ জন শিক্ষার্থী।
আরও পড়ুন
- • রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প!
- • ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ
- • চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা
- • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ
- • সন্ধ্যা থেকে পাঁচ জেলায় মাঠে নামল বিজিবি
- • জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
- • ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫
- • মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
