০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:২৫

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

লক্ষীপুরে স্কুলের পলেস্তারা ধস, ৭ শিক্ষার্থী আহত

লক্ষীপুরে স্কুলের পলেস্তারা ধস, ৭ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ১৯:৩২

লক্ষ্মীপুরের রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা হলো ঋতু বণিক, নাদিয়া আক্তার ও সামিয়া আক্তার। তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা ও ভিমের একটি অংশ ভেঙে পড়ে। এ সময় প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যায়। এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে। 

শিক্ষার্থীদের অভিযোগ, ভবনটি আগ থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ঝুঁকি নিয়েই শিক্ষার্থীরা ক্লাস করে আসছে। নিরাপদ শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিতে দ্রুত ভবন সংস্কার অথবা নতুন ভবনের প্রয়োজন। তা না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে। 

রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। আমাদের কয়েকজন ছাত্রী আহত হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 

তিনি আরো বলেন, পাঠদানের বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতে কার্যক্রম চালানো হচ্ছিল। বিষয়টি নিয়ে উপজেলা ও জেলায় সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হলেও কোনো সহযোগিতা পাইনি। 

রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ থাকার বিষয়টি আমাদের জানানো হয়েছিল। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্দ না থাকায় কোনো উদ্যোগ নেওয়া যায়নি।
 
আরও পড়ুন