০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২২:০৪

শিরোনাম
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিজেপি হলো ভ্যানিশ পার্টি: মমতা

বিজেপি হলো ভ্যানিশ পার্টি: মমতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০২:১০

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু রাজ্যের উত্তরবঙ্গ থেকে প্রথম দফার ভোট শুরু হচ্ছে তাই বুধবার উত্তরবঙ্গ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন মমতা। এদিন উত্তরবঙ্গের দুই জেলায় একদিনে তিনটি জনসভা করেন মমতা। 


বুধবার প্রথম সভাটি ছিল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে। দুপুরে ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে এই প্রচারণা ছিল মুখ্যমন্ত্রীর। দ্বিতীয়টি ছিল ওই জেলারই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী রঞ্জনশীল শর্মার সমর্থনে। শেষ নির্বাচনী প্রচার ছিল দার্জিলিং জেলার মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে। তিনটি সভা থেকেই এক সুরে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মমতা।

তৃণমূল কংগ্রেসকে কেন ভোট দেবেন, আর বিজেপিকে কেন ভোট দেবেন না- তার ব্যাখ্যা দিতে গিয়ে  মমতা বলেন, “যদি এনআরসি না চান, ডিটেনশন ক্যাম্প না চান, চা বাগান রাখতে চান, এলাকায় শান্তি রাখতে চান, বিনামূল্যে রেশন, স্বাস্থ্য সাথী, সন্তানদের শিক্ষা লক্ষ্মীর ভান্ডার চাইলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই। আর ওরা (বিজেপি) মানুষের জীবন কাড়ে, আমরা মানুষের জীবন ফিরিয়ে দিই। ওরা মানুষকে নোট বাতিল, আধার কার্ড, এসআইআর নিয়ে লাইনে দাঁড় করায়।”


বিজেপিকে হিংসুটের দল বলে অভিহিত করে মমতা বলেন, “বাংলাতে আপনাদের অনেক নারীদের নাম কেটে দিয়েছে। মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়িতে যাওয়ায় তাদের পদবী পরিবর্তন হয়েছে, তার ঠিকানা পরিবর্তন হয়েছে তাতেই সবার নাম বাদ দেওয়া হয়েছে। এসআইআর লাইন দিতে দিতে ২২০ মানুষের প্রাণ গেছে, আজকে তাদের আত্মা কাঁদছে। আজ তার জবাব বিজেপিকে দিতে হবে। আজ আমাদের প্রমাণ দিতে হচ্ছে এদেশের নাগরিক কিনা! প্রত্যেকটা চক্রান্ত রুখে দেওয়ার জন্য মহিলা সমাজ তৈরি আছে।”

মমতার অভিযোগ, “ওরা (বিজেপি) মা-বোনেদের উপর অত্যাচার করেছ, এসআইআর বা ভোটার তালিকায় সংশোধন- এর নামে তাদের নাম বাদ দিয়ছে। ওরা আজকে সংবিধান মানছে না, গণতন্ত্র, মানুষের অধিকার মানছে না। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। আর কালকে বলবে এনআরসি- এর নামে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখব। আমি বেঁচে থাকতে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। এমনকি আমার পরেও পরবর্তী প্রজন্ম কোনদিন তাতে সায় দেবে না।”

আরও পড়ুন