বন্ধুর কবর খুঁড়তে গিয়ে অপর বন্ধুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ০০:৩৭
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে দুই বন্ধুর মৃত্যু ঘটে।
১৯ এপ্রিল রাতে আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫) একসাথে চা খেয়েছিলেন। পরদিন সকালে বাচ্চু পাটওয়ারী বার্ধক্যজনিত কারণে মারা যান।
বাচ্চুর মৃত্যুর সংবাদ পেয়ে আবুল হাশেম তার বন্ধুর দাফনের জন্য কবর খুঁড়তে যান। কবর খুঁড়ার সময় হঠাৎ করেই আবুল হাশেম সেই কবরের মধ্যে লুটিয়ে পড়েন এবং মারা যান। স্থানীয়রা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবুল হাশেম ও বাচ্চু পাটওয়ারী দীর্ঘদিনের বন্ধু ছিলেন। তারা একসাথে মৃত ব্যক্তিদের কবর খুঁড়তেন এবং তাদের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।
আবুল হাশেমের ছেলে জহির হোসেন জানান, তারা বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন।
এদিকে, বাচ্চু পাটওয়ারীর ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী জানান, কবর খোঁড়ার শেষ পর্যায়ে আবুল হাশেম হঠাৎ করে কবরে শুয়ে পড়েন।
এলাকাবাসী এই দুই বন্ধুর মৃত্যুর কারণে শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
