০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:০৬

শিরোনাম
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৮:৪৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বিসিবি। সিরিজের ম্যাচগুলো দেখতে সর্বনিম্ন ২০০ এবং সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা খরচ হবে দর্শকদের।

বিসিবির প্রকাশিত মূল্যতালিকা অনুযায়ী, ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়। ক্লাব হাউস, শহীদ জুয়েল স্ট্যান্ড এবং শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের মূল্য ৬০০ টাকা।

এছাড়া ইন্টারন্যাশনাল লাউঞ্জ দক্ষিণ, ইন্টারন্যাশনাল গ্যালারি দক্ষিণ এবং মিডিয়া ব্লকের ইন্টারন্যাশনাল গ্যালারি উত্তরের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

সবচেয়ে বেশি মূল্য রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটে। আপার ও লোয়ার উভয় অংশের টিকিট কিনতে গুনতে হবে ২ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন।

আরও পড়ুন