২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১৪

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

কৃষিতে টিস্যু কালচারে নতুন দিগন্ত

কৃষিতে টিস্যু কালচারে নতুন দিগন্ত

কৃষি

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ১০:৫৭

একটি ছোট কাচের বয়ামের ভেতর জেলির মতো স্বচ্ছ মাধ্যম। সেখানে মাটি ছাড়াই রাখা হয় গাছের অতি ক্ষুদ্র একটি টিস্যু। খালি চোখে যা প্রায় দেখা যায় না। কিন্তু এই ক্ষুদ্র অংশ থেকেই তৈরি হচ্ছে শত শত রোগমুক্ত চারা। পরে সেগুলো কৃষকের মাঠে গিয়ে ফলদ গাছে পরিণত হচ্ছে।
মাদারীপুরের মোস্তফাপুরে অবস্থিত হর্টিকালচার সেন্টারের টিস্যু কালচার ল্যাবরেটরিতে এমন চিত্র দেখা গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে এ কার্যক্রম।
এ ল্যাবে উন্নতমানের পিতৃ–মাতৃ গাছ থেকে চারা উৎপাদন করা হয়। সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে এবং নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতায় উৎপাদিত হচ্ছে জি-৯ কলা, এমডি-২ আনারস, স্ট্রবেরি, জারবেরা, অর্কিড, স্টিভিয়া ও আলুসহ বিভিন্ন ফসলের চারা।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এক বছরেরও কম সময়ে এ ল্যাব থেকে প্রায় ৪০ হাজার চারা উৎপাদন করা হয়েছে। এর মধ্যে ২০ হাজার চারা ইতিমধ্যে কৃষকের মাঠে রোপণ করা হয়েছে, যা থেকে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
গবেষকেরা বলছেন, টিস্যু কালচার প্রযুক্তি কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। উন্নত ও রোগমুক্ত চারা উৎপাদনের পাশাপাশি এটি উৎপাদনশীলতা বাড়াতেও সহায়ক। মাদারীপুরের এই ল্যাবটি তাই শুধু গবেষণাগার নয়, বরং দেশের কৃষিতে নীরব পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন