রমজানের ১০ দিনে মসজিদুল হারামে প্রায় ২.৫ কোটি মুসল্লি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ০১:৪৬
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজানের প্রথম ১০ দিনে সর্বমোট চার কোটি ৩৮ লাখ ৪০ হাজার ৯৬১ জন দর্শনার্থী হয়েছে। এর মধ্যে মক্কার পবিত্র মসজিদুল হারামে দুই কোটি ৩৮ লাখ ৩৯ হাজার ৫৯২ মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবিহ আদায় করেছেন এবং ৮১ লাখ ১০ হাজার ৪৯৮ জন ওমরাহ পালন করেছেন।
সোমবার (২ মার্চ) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববী তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষের সূত্রে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
সৌদি গেজেট জানিয়েছে, পবিত্র দুই মসজিদে প্রবেশের এই পরিসংখ্যানগুলো নামাজের ক্ষেত্রগুলোতে মোট প্রবেশ এবং ওমরাহ সম্পাদনের মোট পরিমাপের কার্যকরী সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
এদিকে মদিনার পবিত্র মসজিদে নবীবিতে এক কোটি ৭৮ লাখ ৯ হাজার ৪৬৭ জন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবিহ পড়েছেন। এরমধ্যে তিন লাখ ১৭ হাজার ২৫ জন পবিত্র রওজা শরিফে নামাজ পড়েছেন। আর সাত লাখ ৮৪ হাজার ৩৭৯ জন মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেছেন।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
