খুলনায় গণধর্ষণ মামলা, পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০১:২৫
খুলনায় আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি তাওহিদুল ইসলাম সায়মনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৬। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল নগরীর করিমনগর এলাকায় অভিযান চালায়। এ সময় রওশন আরা ক্লিনিকের পাশ থেকে তাওহিদুল ইসলাম সায়মনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৮ মার্চ খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার মোল্লা বাড়ির মোড় এলাকায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চতুর্থ তলার চিলেকোঠায় সংঘটিত গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারে তাওহিদুল ইসলাম সায়মনের নাম ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ ছিল। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, ‘অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।’
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
