০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:৫৬

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

এটি শাহবাগ মোড় নয়, সংসদ: হাসনাত আবদুল্লাহকে স্পিকার

এটি শাহবাগ মোড় নয়, সংসদ: হাসনাত আবদুল্লাহকে স্পিকার

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ২০:৪২

জাতীয় সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদীয় শিষ্টাচার মেনে চলার এবং ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় অধিবেশন চলাকালে হাসনাত আবদুল্লাহর উত্তপ্ত আচরণের প্রেক্ষিতে স্পিকার তাঁকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘এটি শাহবাগ মোড় নয়, বরং জাতীয় সংসদ।’

অধিবেশন চলাকালে স্পিকার সরাসরি হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মি. আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং অন্যের কথা শুনতে হবে। সংসদে নিয়মবহির্ভূত মৌখিক কথাবার্তার সুযোগ নেই; কোনো বিষয়ে বক্তব্য থাকলে যথাযথ প্রক্রিয়ায় নোটিশ দিতে হবে।’ স্পিকার আরও পরামর্শ দেন যে, আইনমন্ত্রীর বক্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনে পরবর্তী অধিবেশনে সংশোধনী বিল আনা যেতে পারে।

সংসদের মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গঠিত হয়েছে। আমরা সবাই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এখানে এসেছি। বর্তমান সংসদে একটি শক্তিশালী বিরোধী দল রয়েছে, যা সাম্প্রতিক ইতিহাসেও বিরল।’

আরও পড়ুন