আলোচিত বিষয়ের খসড়া বিনিময় করেছে ইরান ও যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০০:১৫
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদলের মধ্যে প্রথম ধাপের সরাসরি আলোচনা শেষ হয়েছে এবং পরবর্তী ধাপের আলোচনার প্রস্তুতি চলছে। প্রথম ধাপের আলোচনা শেষে উভয় পক্ষের বিশেষজ্ঞ দলগুলো আলোচিত বিষয়গুলোর ওপর লিখিত খসড়া বিনিময় করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে ডন।
এই শান্তি আরোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে, ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং এই দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ অন্যান্য উর্ধ্বতন নেতারাও রয়েছেন।
ইরান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, আলোচনা এখন বিশেষজ্ঞ পর্যায়ের ধাপে প্রবেশ করেছে; যেখানে অর্থনৈতিক, সামরিক, আইনি এবং পারমাণবিক সক্ষমতা বিষয়ক কমিটিগুলো যোগ দিয়েছে।
পোস্টে আরও বলা হয়, কারিগরি খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করতে সেরেনা হোটেলে আলোচনা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরাসরি বৈঠক শেষে উভয় পক্ষের বিশেষজ্ঞ দলগুলো আলোচিত বিষয়গুলোর ওপর লিখিত খসড়া বিনিময় করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল, তা দুই সপ্তাহের জন্য স্থগিত থাকা অবস্থায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এবং বিশ্ব অর্থনীতিতে আঘাত হানা এই সংঘাত গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর সাময়িকভাবে বন্ধ হয়।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্স-এ এক পোস্টে বলেছেন যে, ইরানের প্রতিনিধিদল দেশের স্বার্থ রক্ষায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিনিধিদলটি সাহসিকতার সাথে আলোচনা করবে। আলোচনার ফলাফল যাই হোক না কেন, সরকার সর্বদা তার জনগণের পাশে থাকবে।
আরও পড়ুন
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
