১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ০৪:৪২

শিরোনাম
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৩:০৪

খুলনায় একটি মসজিদে ঢুকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন আহত হয়েছেন।

রোববার (১৪ জুন) ফজরের নামাজ শেষে দৌলতপুর এলাকার ওজোপাডিকো জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, নামাজ শেষ হওয়ার পর মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় আলম শেখ কোরআন তিলাওয়াত করছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাদের লক্ষ্য করে গুলি চালায়।

গুলিতে লোকমান হাকিম ও আলম শেখ আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য লোকমান হাকিমকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন