তামাক ও মাদকমুক্ত না হলে স্বাস্থ্য বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১২:০৪
দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হলেও, দেশ তামাক ও মাদকমুক্ত না হলে এই বিশাল বরাদ্দের সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে অসংখ্য মানুষ মারা যান। তামাক থেকে সরকারের যে রাজস্ব আয় হয়, তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয় এসব রোগের চিকিৎসায়। ফলে তামাক শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, তামাক ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলে স্বাস্থ্যখাতে বিপুল বরাদ্দ সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ ইতোমধ্যে ফলপ্রসূ হয়েছে এবং পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।
আরও পড়ুন
- • ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম
- • প্রতারণা মামলায় আবার গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- • দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
- • দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত
- • আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- • ময়মনসিংহের ধোবাউড়ায় শিশুর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন,তদন্তে পুলিশ
- • রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৬
- • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • রাত ১টার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
