২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৩:২৬

শিরোনাম
'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদিক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০১:৫৯

ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ে জংশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে গৌরীপুর রেলওয়ে জংশনের ২৬ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি বুধবার রাত ১০টা ২২ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করে।

১০টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে গৌরীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যায়। ১০টা ৪২ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের ২৬ পয়েন্ট অতিক্রমের সময় তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় কয়েকজন যাত্রী আহত হয়। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি।

ট্রেনের পরিচালক মাসুদ মিয়া বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন গৌরীপুর জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে ১০টা ৪০ মিনিটে। ১০টা ৪২ মিনিটে মাত্র দুই মিনিটের মধ্যেই ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ট্রেনের ১৪টি বগির মধ্যে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনাস্থলে আছি। লাইনচ্যুত বগি উদ্ধার করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হবে। গৌরীপুর জংশন হয়ে জামালপুর- চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন