২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০১:২৭

শিরোনাম
'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন

সাংবাদিকের উপর হামলাকারী ৪ সদস্যকে বহিষ্কার করল জামায়াত

সাংবাদিকের উপর হামলাকারী ৪ সদস্যকে বহিষ্কার করল জামায়াত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০০:০৪

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনার জেরে চার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৪ জুন) রাতে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। মিছিল শেষে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে সংঘটিত ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে বুধবার ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

আরও বলা হয়, মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। সেই সঙ্গে কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতিও প্রদান করা হয়। 

এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিক ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের আলোকেই বুধবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন