রাশিয়া সীমান্তে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি যুবক মৃদুল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২৩:৫০
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। নিহত মৃদুল খান (২২) উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছচারান গ্রামের বাসিন্দা।
পরিবারের ভাষ্য, চলতি বছরের জানুয়ারিতে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান মৃদুল। তবে সেখানে পৌঁছানোর পর তাকে প্রতিশ্রুত কর্মস্থলে না পাঠিয়ে জোরপূর্বক রুশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। পরে সামরিক প্রশিক্ষণ শেষে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল বলেও দাবি করেছেন স্বজনরা।
পরিবারের সদস্যরা জানান, গত শনিবার ইউক্রেন সীমান্তসংলগ্ন এলাকায় ড্রোন হামলায় মৃদুল নিহত হয়েছেন বলে রাশিয়ায় অবস্থানরত তার পরিচিত কয়েকজন বাংলাদেশি তাদের খবর দেন। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি বা কূটনৈতিক সূত্র থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
মৃদুলের বাবা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে তিনি আগে থেকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছিলেন, কিন্তু কার্যকর কোনো সহায়তা পাননি। বর্তমানে তিনি ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মৃদুলের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। স্থানীয়রাও ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত হলেও এখন পর্যন্ত কোনো সরকারি সূত্র থেকে মৃত্যুর বিষয়ে নিশ্চিত তথ্য পায়নি।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ, পরিসংখ্যানে কে এগিয়ে?
- • বজ্রঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা
- • সাংবাদিকের উপর হামলাকারী ৪ সদস্যকে বহিষ্কার করল জামায়াত
- • রাশিয়া সীমান্তে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি যুবক মৃদুল
- • 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা
- • জবিতে আইটি যুগে আর্থিক সচেতনতা নিয়ে সেমিনার
- • বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ
- • পেলের রেকর্ডে ভাগ বসাতে এক গোল দূরে নেইমার
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু
