২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০২:১৩

শিরোনাম
'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন

বজ্রঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা

বজ্রঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০০:৫২

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিলের। তবে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু না হওয়ার কিংবা খেলা চলাকালে দীর্ঘ সময় বন্ধ থাকার আশঙ্কা দেখা দিয়েছে।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের সময়ই বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ফলে ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হয় এবং শেষ বজ্রপাতের পর নির্দিষ্ট সময় অপেক্ষা করে পুনরায় খেলা শুরু করা যায়।

চলমান বিশ্বকাপে এর আগেও খারাপ আবহাওয়ার কারণে একটি ম্যাচ দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়েছিল। তাই ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচেও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, আবহাওয়াজনিত যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তার দল প্রস্তুত রয়েছে। ম্যাচে বিলম্ব বা বিরতি হলেও খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। এর মধ্যে ইনজুরি কাটিয়ে ব্রাজিল দলে নেইমারের ফেরার সম্ভাবনা ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অন্যদিকে স্কটল্যান্ডকে খেলতে হতে পারে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার অ্যারন হিকিকে ছাড়াই।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন