২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:৩১

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা

কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৯:১৩

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন কর্নেল ও একজন মেজর রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিস্তওয়ারের আথোলি পুলিশ স্টেশনে হামলার ঘটনায় ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল এন অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা, নায়েব সুবেদার শঙ্কর গুরখেসহ ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় সেনা সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

মামলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবে। এক প্রতিরক্ষা মুখপাত্র বলেন, স্থানীয় পুলিশের করা এফআইআরের বিষয়টি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। যৌথ তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের অভিযোগ, হামলায় আথোলির উপপুলিশ সুপার (এসডিপিও) বিজয় কুমার ভগত এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) অমৃত কাটোচ আহত হন। এ ছাড়া আরও কয়েকজন পুলিশ সদস্যও হামলার শিকার হন।

এফআইআরে বলা হয়েছে, ঘটনার সময় এসএইচও অমৃত কাটোচ একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিতে থানার বাইরে ছিলেন। সেই সুযোগে সেনা সদস্যরা থানায় প্রবেশ করে ভাঙচুর ও হামলা চালান। পরে তিনি ঘটনাস্থলে ফিরে এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

পুলিশের দাবি, মেজর বিকাশ শর্মার নেতৃত্বে সেনা সদস্যরা এসএইচওর ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন এবং এসডিপিওকে মারধর করেন। হামলাকারীরা লোহার রড ও সরকারি অস্ত্র নিয়ে থানার মূল ফটক এবং দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সহকারী আঞ্চলিক পরিবহন কর্মকর্তা (এআরটিও) এবং তাঁর নিরাপত্তারক্ষীদেরও মারধরের অভিযোগ উঠেছে। হামলায় থানার বিভিন্ন স্থাপনা ও সরকারি যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর একটি যানবাহন জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরেই পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পুলিশের।

এফআইআরে পুলিশ দাবি করেছে, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। দায়িত্বরত পুলিশ সদস্যদের গুরুতরভাবে আহত করা বা হত্যার উদ্দেশ্যেই সেনা সদস্যরা থানায় প্রবেশ করেছিলেন বলে তাদের অভিযোগ।

তবে এসব অভিযোগের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য দেওয়া হয়নি। যৌথ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

আরও পড়ুন