০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২২:৩০

শিরোনাম
৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২২:২৫

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব আজ সোমবারও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। প্রস্তাব দেরিতে পাঠানোয় প্রস্তাব অনুমোদনেও বিলম্ব হবে। ফলে শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে টাকাও দেরিতে যাবে।

সোমবার (৩০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, গত ২৮ মার্চ অনলাইনে শিক্ষক-কর্মচারীদের বেতন বিল সাবমিটের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এখন এটি যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এই কার্যক্রম শেষ মার্চের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘মার্চের বেতনের প্রস্তাব নিয়ে ইএমআইএস সেল কাজ করছে। তারা এখনো প্রস্তাবনা প্রস্তুত  করতে পারেনি। ফলে এটি এখনো মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি। আগামীকাল এ বিষয়ে একটি আপডেট দিতে পারব।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।
 
আরও পড়ুন