৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ২২:০৪
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিনের মাথায় লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৫০ ও ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের দাম বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর ফলে লাইফলাইন গ্রাহকরা (০-৫০ ইউনিট) আগের মতোই ইউনিটপ্রতি ৪ টাকা ৬৩ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকরা (০-৭৫ ইউনিট) ইউনিটপ্রতি ৫ টাকা ২৬ পয়সা হারে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।
দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৬৫ শতাংশ এই দুই শ্রেণির আওতাভুক্ত। নতুন সিদ্ধান্তে কোটি কোটি গ্রাহক বাড়তি বিলের চাপ থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এর আগে বুধবার বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছিল, যেখানে এই দুই শ্রেণির গ্রাহকদের জন্যও দাম বাড়ানো হয়েছিল। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুরোধের পর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কমিশন।
আরও পড়ুন
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
