০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:২৯

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ লড়াই চলবে: হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের

যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ লড়াই চলবে: হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ২১:৪২

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। 

শুক্রবার (১০ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে তিনি ঘোষণা করেছেন, “যতক্ষণ শ্বাস থাকবে, ততক্ষণ হিজবুল্লাহর প্রতিরোধ লড়াই চলবে।” চলমান সংঘাতের মধ্যে হিজবুল্লাহ প্রধানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

বিবৃতিতে নাইম কাসেম দাবি করেন, ইসরায়েলি শত্রু বাহিনী স্থলযুদ্ধে পরাজিত হয়েছে এবং তারা লেবাননের অভ্যন্তরে স্থল অভিযান চালাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, “শত্রু বাহিনী তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সফল হতে পারেনি।” নাইম কাসেম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, হিজবুল্লাহ কোনোভাবেই আগের স্থিতাবস্থায় ফিরে যাওয়া মেনে নেবে না। একই সঙ্গে তিনি বিশ্ববাসীকে ইসরায়েলের পক্ষে ‘বিনামূল্যে ছাড়’ দেওয়া বন্ধ করারও আহ্বান জানান।

আরও পড়ুন