২৭ জুন ২০২৬, শনিবার, ০০:৩৪

শিরোনাম
কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

তাজিয়া মিছিলে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

তাজিয়া মিছিলে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ২২:৫৭

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাংলাবাজার থেকে বের হওয়া তাজিয়া মিছিলটি বি কে দাস রোড এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত ওই যুবককে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি একটি নির্মাণাধীন ভবনের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়।

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানান, নিহত যুবক তাজিয়া মিছিলের সঙ্গে ছিলেন। হামলাকারীরা তাকে মিছিল থেকে বিচ্ছিন্ন করে নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে কুপিয়ে আহত করে। নিহতের পরিচয় শনাক্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন