যুদ্ধবিরতি ভেঙে ইরানের ড্রোন হামলার দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ২২:৩৪
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে ড্রোন হামলা চালানোর অভিযোগে ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৬ জুন) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান অন্তত চারটি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ড্রোন একটি বড় পণ্যবাহী জাহাজের ওপরের ডেকে আঘাত হানে। এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও জাহাজটি যাত্রা অব্যাহত রাখে।
ট্রাম্পের ভাষ্য, বাকি তিনটি ড্রোন যুক্তরাষ্ট্র ভূপাতিত করেছে। তিনি এ ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।
জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা প্রণালিতে আটকে থাকা জাহাজ ও নাবিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম স্থগিত করার পরই ট্রাম্প এ দাবি করেন।
এর আগে বৃহস্পতিবার ওমান উপকূলসংলগ্ন জলসীমায় একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান।
আরও পড়ুন
- • আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়: ভারতকে হারিয়ে লিখল নতুন ইতিহাস
- • তাজিয়া মিছিলে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ
- • গোলবন্যায় ভাঙল বিশ্বকাপের সর্বকালের রেকর্ড
- • যুদ্ধবিরতি ভেঙে ইরানের ড্রোন হামলার দাবি ট্রাম্পের
- • ডলারের চাপে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- • হামের উপসর্গের আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যুসংখ্যা ৭০০ ছাড়াল
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • বিতর্কের মধ্যেই কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প
