গোলবন্যায় ভাঙল বিশ্বকাপের সর্বকালের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ২২:৪৫
২০২৬ বিশ্বকাপে গোলের বন্যায় ভেঙে গেছে এক আসরে সর্বোচ্চ গোলের বিশ্বকাপ রেকর্ড। যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার অস্টন ট্রাস্টির গোলে পেছনে পড়ে গেছে ২০২২ কাতার বিশ্বকাপের ১৭২ গোলের রেকর্ড।
ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে তুরস্কের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটে ট্রাস্টির করা গোলটি ছিল চলতি আসরের ১৭৩তম গোল। এর মধ্য দিয়েই নতুন রেকর্ড গড়ে বিশ্বকাপ।
এরপরও থামেনি গোলের ধারা। যুক্তরাষ্ট্র-তুরস্ক ম্যাচে আরও চারটি গোল হয়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পায় তুরস্ক। ফলে মাত্র ৫৯ ম্যাচেই চলতি বিশ্বকাপে গোলসংখ্যা পৌঁছে যায় ১৭৭-এ। যদিও ৬০তম ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের গোলশূন্য ড্রয়ের কারণে সেই সংখ্যা আর বাড়েনি।
২০২২ কাতার বিশ্বকাপে ৬৪ ম্যাচে হয়েছিল ১৭২ গোল। এবার ১০৪ ম্যাচের টুর্নামেন্ট হওয়ায় গোলের সংখ্যাও দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১০টি করে গোল করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। আটটি করে গোল করেছে কানাডা ও যুক্তরাষ্ট্র। আর সাতটি করে গোল করেছে সুইজারল্যান্ড, ব্রাজিল, জাপান, সুইডেন ও নরওয়ে।
নতুন রেকর্ডে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ২০২৬ বিশ্বকাপ আক্রমণাত্মক ফুটবল, রোমাঞ্চ ও রেকর্ড গড়ার এক অসাধারণ আসরে পরিণত হয়েছে।
আরও পড়ুন
- • আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়: ভারতকে হারিয়ে লিখল নতুন ইতিহাস
- • তাজিয়া মিছিলে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ
- • গোলবন্যায় ভাঙল বিশ্বকাপের সর্বকালের রেকর্ড
- • যুদ্ধবিরতি ভেঙে ইরানের ড্রোন হামলার দাবি ট্রাম্পের
- • ডলারের চাপে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- • হামের উপসর্গের আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যুসংখ্যা ৭০০ ছাড়াল
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • বিতর্কের মধ্যেই কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প
