ডলারের চাপে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ২১:৫০
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির প্রভাব এবং ডলারের ওপর চাপের কারণে আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কিছুটা কমে আসায় মূল্যবান ধাতুটির চাহিদাও বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১.৯৭ ডলারে পৌঁছেছে। এছাড়া আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৭.৫০ ডলারে দাঁড়িয়েছে।
শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে। রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও আগের তুলনায় বেড়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দরপতনের পর স্বর্ণের বাজারে কিছুটা পুনরুদ্ধার দেখা গেলেও বিনিয়োগকারীদের মধ্যে এখনও সতর্কতা রয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই স্বর্ণের দাম দীর্ঘ সময় পর ৪ হাজার ডলারের নিচে নেমে গিয়েছিল।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • রোনালদোকেই বিশ্বকাপ জেতার ভবিষ্যদ্বাণী ‘কালো জাদুকরের’
- • আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়: ভারতকে হারিয়ে লিখল নতুন ইতিহাস
- • তাজিয়া মিছিলে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ
- • গোলবন্যায় ভাঙল বিশ্বকাপের সর্বকালের রেকর্ড
- • যুদ্ধবিরতি ভেঙে ইরানের ড্রোন হামলার দাবি ট্রাম্পের
- • ডলারের চাপে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- • হামের উপসর্গের আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যুসংখ্যা ৭০০ ছাড়াল
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • বিতর্কের মধ্যেই কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প
