ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র্যালি
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ২৩:০৯
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সুপারব্র্যান্ড ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ প্রচারণার অংশ হিসেবে মিরপুর এরিয়ার ১৬টি প্লাজার উদ্যোগে বর্ণাঢ্য ছাদখোলা বাস র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) র্যালিটি ওয়ালটন প্লাজা কল্যাণপুর শাখা থেকে শুরু হয়ে আগারগাঁও, বিজয় সরণি, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, মিরপুর-১১, সাগুফতা, প্রশিকা মোড়, রূপনগর ও মিরপুর-১ হয়ে মাজার রোড প্রদক্ষিণ করে। এরপর এটি সাভারের হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া এবং মানিকগঞ্জের সিংগাইর শাখার সামনে দিয়ে অতিক্রম করার মাধ্যমে শেষ হয়।
উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা ডিভিশন-০১ এর চিফ ডিভিশনাল অফিসার কাজী আরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মো: শাকিল হোসেন। এছাড়াও মিরপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মো: এনায়েত হোসেন ও রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো: আশিক হোসেনসহ ১৬টি প্লাজার শাখা ব্যবস্থাপক ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এ ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ চমক। ঈদুল আযহা উপলক্ষে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনলে গ্রাহকরা আবারও ‘মিলিয়নিয়ার’ হওয়ার অর্থাৎ ১০ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন। এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার ও আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার।
৮ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই অফারটি ঈদুল আযহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে কার্যকর থাকবে।
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
